জনাব মোঃ আবদুর রাসেদ প্রধান শিক্ষক - Shapleza Model High School

‍সাপলেজা মডেল হাই স্কুল

Friday, April 30, 2021

জনাব মোঃ আবদুর রাসেদ প্রধান শিক্ষক


 প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ সাপলেজা মডেল হাই স্কুলটি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে মঠবাড়িয়ার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপলেজা মডেল হাই স্কুল কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শরু করেছে। অত্র বিদ্যালয়ের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে।